ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই ) বিকারে উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।
এদিকে শিক্ষার্থীদের এই আকস্মিক কর্মসূচি ঘিরে যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

