বিজ্ঞাপন

দুর্ঘটনা থেকে বাচাঁতে বাইকারদের হেলমেট বিতরণ করলো পরিবেশ আন্দোলন দোহার

ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে পরিবেশ আন্দোলন দোহার স্বেচ্ছাসেবক সংগঠন।

বুধবার দুপুরে উপজেলার ব্যস্ততম জয়পাড়া কলেজ মোড়ে এই সংগঠনের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচি চলাকালীন সময়ে রাস্তায় হেলমেট বিহীন বাইকারদের দেখলেই গাড়ি থামিয়ে হেলমেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা। সেই সাথে হেলমেট বিহীন চলাচলে জীবনের বড় ঝুঁকি রয়েছে, সে বিষয়েও চালকদের সচেতন করতে গুরুত্বারোপ করা হয়।

পরিবেশ আন্দোলন দোহার এর প্রতিষ্ঠাতা সালাউদ্দিন মনির বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো চালকদের মধ্যে সচেতনতা তৈরি করা, যেন তারা নিজের সুরক্ষায় সবসময় হেলমেট ব্যবহার করেন। একটি দুর্ঘটনা শুধু একটি জীবনের শেষ নয়, পুরো পরিবারের ধ্বংস ডেকে আনে। আমরা চাই প্রতিটি চালক নিরাপদে ঘরে ফিরুক।

কর্মসূচিতে উপস্থিত সংগঠনের অন্যান্য সদস্যরা বলেন, আইন প্রয়োগ করে বা জরিমানা করে সবসময় সচেতনতা আনা সম্ভব নয়। চালকদের নিজেদের ভালো নিজেদের বুঝতে হবে। সামান্য অসচেতনতার জন্য যেন আর কোনো প্রাণ অকালে ঝরে না পড়ে, সেই লক্ষ্যে তাদের এই সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

হেলমেট বিতরণকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে একটি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন