বিজ্ঞাপন

সাংবাদিকদের অধিকার হরণ ও বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি

কুমিল্লা সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় কঠোর কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

বুধবার (১৬ জুলাই)বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, বৈষম্যমূলক আচরণ এবং নানা অজুহাতে সদস্যপদ ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন,কুমিল্লা ক্লাবে দীর্ঘদিন ধরে বৈষম্য, প্রভাব বিস্তার এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। তারা ক্লাবকে সব ধরনের প্রভাবমুক্ত রেখে সাংবাদিকবান্ধব পরিবেশ তৈরির দাবি জানান।

সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এস টিভির কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা, নাগরিক টিভির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এছাড়া কর্মসূচির প্রতি সংহতি জানান সম্মতি জ্ঞাপন করেছেন তানভীর দ্বীপু ইন্ডিপেন্ডেন্ট টিভি, নাছির উদ্দীন চৌধুরী ডিবিসি, আবদুল্লাহ আল মারুফ স্টার নিউজ টিভি, আরিফ মজুমদার বাংলা টিভি, ফাহিম মুনতাসীর নয়াদিগন্ত মাল্টিমিডিয়া রিপোর্টার, আবু সুফিয়ান এনটিভি, সাহাব উদ্দিন মোহনা টিভি, সুজন মজুমদার বাংলাভিশন, দুলাল মিয়া দেশ রুপান্তর, হাসিবুল ইসলাম সজীব প্রতিদিনের বাংলাদেশ, ফজলুল হক জয় এশিয়ান টেলিভিশন, রাকিবুল ইসলাম দৈনিক ইনকিলাব, রাকিবুল ইসলাম রানা বিজয় টিভি, সৈয়দ আহসান হাবীব পাখি চ্যানেল ৯ মাঈনুল হক স্বপন সংবাদ প্রতিদিন, সাকলাইন যুবায়ের ঢাকা মেইল/ নয়া শতাব্দী, মহিউদ্দিন ভূঁইয়া গাজি টিভি, আরিফ আজগর ঢাকা পোস্ট, রবিউল বাশার আজকের দর্পন, তৌহিদুল ইসলাম ফয়সাল কুমিল্লা আলো, আবদুল আল মাশরুক ফেইস দ্যা পিপলস, দীপ্ত টিভির কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, এশিয়া পোষ্টের কুমিল্লা প্রতিনিধি সোহাবুল ইসলাম সোহাগ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এসময় সাংবাদিকরা জানান, অধিকার, মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে একটি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন