বিজ্ঞাপন

গুনে গুনে ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এক সিপাই

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সিপাই আব্বাস আলীর বিরুদ্ধে গুনে গুনে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত দুটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সিপাই আব্বাস আলী একটি বাড়ির বেডরুমে সোফায় বসে টাকা গুনছেন। সামনে চৌকিতে বসে রয়েছেন একজন নারী ও একজন পুরুষ। অনুসন্ধানে জানা গেছে এ বাড়িটির অবস্থান কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী এলাকায়। বাড়ির মালিক রওশন আলী। রওশন আলীর ছেলে ইমন এর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। একটি মাদক মামলায় তিনি জেল হাজতে রয়েছেন। ভাইরাল হওয়া ৪৭ সেকেন্ডের অপর একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি ঘরের ভেতর দাঁড়িয়ে আব্বাস আলী টাকা গুনছেন। আর সামনেই একজন নারী টাকা গুনে গুনে একটা চৌকির উপর রাখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাড়ির মালিক ভেড়ামারা শহরের ফারাকপুর রেলগেট এলাকার হোমিও ডাক্তার আনিসুর রহমান।

আজ বুধবার রাত সাড়ে ১০টায় এ ব্যাপারে বক্তব্য জানতে সিপাই আব্বাস আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এছাড়া ভেড়ামারা ভেড়ামারা শহরের ডাক্তার আনিসুর রহমান ও কুষ্টিয়া শহরের ত্রিমোহন এলাকার রওশন আলীর সাথে যোগাযোগ করুন সম্ভব হয়নি।

আজ বুধবার রাত সাড়ে ১০টার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তিনি দেখেছেন। কি উদ্দেশ্যে এবং কেন কার কাছ থেকে এসব টাকা গ্রহণ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু যাচাই-বাছাই এর পর সে দোষী প্রমাণপত্র হলে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় নদীর তীর ভরাটের চেষ্টা এনসিপি নেতার, দুই লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন