বিজ্ঞাপন

আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ের ঘোষণা পরীমনির

বিনোদন জগতের নানা আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা ঢালিউড চিত্রনায়িকা পরীমনি এবার মধ্যরাতে নতুন এক ঘোষণা দিয়ে ফের আলোচনার জন্ম দিয়েছেন।  বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের চমকে দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে মজার ছলে দেয়া একটি ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

বিজ্ঞাপন

ভোরে ম্যাচ চলাকালীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল।’ স্ট্যাটাসের সঙ্গে যোগ করেন কয়েকটি হাস্যরসাত্মক ইমোজিও।

পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ব্যাপক সাড়া মেলে। অল্প সময়ের মধ্যেই প্রায় ২ লাখ মানুষ এতে প্রতিক্রিয়া জানান এবং শেয়ার করেন। তবে আগেভাগেই মন্তব্যের সুযোগ বন্ধ করে রাখেন অভিনেত্রী।

পরীমনির ব্যক্তিজীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। একাধিক বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সর্বশেষ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার সংসার ভেঙে যায় ২০২৩ সালে। এই দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য রয়েছে।

বর্তমানে সন্তানদের সময় দেয়ার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি। তাই আর্জেন্টিনার সম্ভাব্য শিরোপাকে ঘিরে তার এই ‘বিয়ের ঘোষণা’কে অনেকেই নিছক রসিকতা হিসেবেই দেখছেন। তবে সেই রসিকতাই এখন সামাজিক মাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

পড়ুন : বিশ্বের দূষিত শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের শহর, ঢাকা ১২ নম্বরে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন