বিজ্ঞাপন

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরের জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুুষ্ঠিত হয়। পরে স্টেডিয়াম চত্বরের সুইমিংপুল সংলগ্ন ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, জেলা জামায়াতের আমীর আমির খন্দকার এ কে এম আলী মহসিন, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা।

এসময়, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের অবদান ও আত্মত্যাগকে স্মরণ করতে এই আলোচনা সভা। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করা সেই বীর শহিদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই ঐতিহাসিক ‘জুলাই শহিদ দিবস’। ১৬ জুলাইয়ের সেই ঐতিহাসিক দিনে আবু সাঈদসহ অন্যান্য শহিদদের আত্মত্যাগ শুধু একটি কোটা সংস্কার আন্দোলনকে বিশাল গণঅভ্যুত্থানে পরিণত করেনি, বরং তা স্বৈরাচার, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণের সম্মিলিত প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিল। আজকের আমাদের শপথ নিতে হবে, তরুণ প্রজন্মের দেখানো সেই বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা বুকে ধারণ করেছিলেন, তা বাস্তবায়নে আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাব।

পড়ুন : কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন