বিজ্ঞাপন

পুলিশকে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের (এসআই) ভয়ভীতি, রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব, অনুরাগ-অনুকম্পা এবং প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সততা ও পেশাদারিত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

আলী হোসেন ফকির বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নিরপরাধ, অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে আইজিপি ৫০০ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পড়ুন: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য লাগবে ১ লাখ ডলার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন