বিজ্ঞাপন

প্রবাসীদের জন্য টিকিটের মূল্য কমানো হবে : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে একটি উন্নতমানে নিয়ে যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। আমরা এর জন্য কাজ করছি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের যাতে টিকিট ভাড়াটা কমিয়ে দেওয়া যায়, তারা দেশে এসে যেন হয়রানির শিকার না হন এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমারা চাই বিমানের সুনাম যেন আগের জায়গায় ফিরে আসে।

বৃহস্পতিবার বিকেলে, মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

সনাতনী ধর্মের মানুষজনের উদ্দেশ্যে বিমান মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছর মানিকগঞ্জের সনাতনি ধর্মের মানুষজনের উন্নয়ন হয়নি। জেলায় একটি উন্নত মানের মন্দির নেই। বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের মানুষজনকে সৎকার করার মতো ভালো শ্মশান নেই।

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়াতে দুটি দৃষ্টি নন্দন মন্দির ও আধুনিক শ্বশানঘাট নির্মাণ করা হবে।

মন্ত্রী বলেন, বিএনপি আপনাদের পাশে আছে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সবাইকে নিয়েই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করব। যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবো।

মানিকগঞ্জ আনন্দময়ী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান,কালিবাড়ি মন্দিরের সভাপতি ডাক্তার উমেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার। উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রনব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার প্রমূখ।

পরে আনন্দময়ী কালি বাড়ি থেকে হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে নিয়ে যায় তার মাসির বাড়িতে। এসময় ভক্তরা জগন্নাথ দেবকে তুষ্ঠ করতে চিনি কলা অপর্ণ করেন। আগামী সাতদিন পর উল্ট রথযাত্রা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বন্যায় বিধ্বস্ত মৌলভীবাজার, ক্ষতিগ্রস্থ পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন সড়ক-কালভার্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন