বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ২ দিনের সফরে যাবেন কক্সবাজার

​স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দুইদিনের সরকারি সফরে আগামীকাল (শুক্রবার) কক্সবাজার যাচ্ছেন। কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

​সফরসূচি অনুযায়ী- শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টা নাগাদ আকাশ পথে কক্সবাজার পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বন্যায় আক্রান্ত এলাকা পর্যবেক্ষণ এবং দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন। রাতে পেকুয়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে।

​সফরের দ্বিতীয় দিন শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় মন্ত্রী পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাপীড়িত এলাকা পর্যবেক্ষণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। এরপর দুপুর ১২ টায় মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

একইদিন রাত ৮টার পর স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রথযাত্রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন