নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছেই। যা শহরগুলোর বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন শহরটির বাতাসে সহনীয়।
শনিবার (১৮ জুলাই) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ১৮তম। শহরটির বায়ুমানের স্কোর ৮৬, যা ঢাকার বাসিন্দাদের সহনীয় বা মোটামুটি ভালো বলা যায়। গত শুক্রবার একই সময় এই শহরের বায়ুমানের স্কোর ছিল ১০৭।
তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট। এই শহরের বায়ুমানের স্কোর ২২৫। ডেট্রয়েটে গকালের চেয়ে দূষণের মাত্রা অনেকটা কমলেও এখনো ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
এদিকে, বাতাসে দূষণের মাত্রা অস্বাস্থ্যকর তালিকায় এমন শহর রয়েছে পাঁচটি। এগুলো হলো- কঙ্গোর কিনশাসা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ইন্দোনেশিয়ার জাকার্তা, পাকিস্তানের লাহোর ও ইরাকের বাগদাদ শহর।
অন্যদিকে, বাতাসে দূষণের মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর তালিকায় এমন পাঁচটি শহর রয়েছে। এগুলো হলো- কাতারের দোহার, উগান্ডার কামপালা, ইসরাইলের জেরুজালেম, ভারতের দিল্লি ও কলকাতা শহর।
বাতাসে দূষণের মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর তালিকায় এমন আরও আটটি শহর রয়েছে। এগুলো হলো- ভারতের দিল্লি, কাতারের দোহার, উগান্ডার কামপালা, ইসরাইলের জেরুজালেম, মিশরের কায়রো, আলজেরিয়ার আলজিয়ার্স, যুক্তরাষ্ট্রের ডেনভার ও দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ।
পড়ুন : তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু
সা/


