বিজ্ঞাপন

কুষ্টিয়ার খোকসায় দুই জনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ নামের দুই জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ও নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।

বিজ্ঞাপন

ওসমানপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় দু’জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন খোকসা থানার ডিউটি অফিসার এ এস আই হাসমত আলী। তিনি জানান, ওসি স্যার সহ আমাদের থানার সকল অফিসার ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত উনাদের নিকট থেকে জানতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একই এলাকার ছালিম হোসেনের সাথে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। পরে রাত ১টার দিকে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) এবং মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। হামলাকারীরা চলে গেলে ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিস্তারিত জানতে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন।

পড়ুন : আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১৮ নম্বরে, শীর্ষে যুক্তরাষ্ট্রের শহর

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন