মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুররুল করিম খান চৌধুরীর সাথে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার নতুন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় কালে হাইকমিশনার মঞ্জুররুল করিম খান বলেন, “মালয়েশিয়া থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও স্যোশাল মিডিয়ায় প্রচার সংবাদ করার সময় একটু সাবধনতা অবলম্বন করতে হবে। মালয়েশিয়া হচ্ছে হোস্ট কান্ট্রি, তারা আমাদেরকে মেহমানের মতো রেখেছে। তাই তাদের সংবেদনশীল জায়গায় যেনো আঘাত না লাগে। তাদের (মালয়েশিয়ার) কোনো প্রতিষ্ঠান বা তাদের জনগণ যেন আহত না হোন আমাদের কারণে। শ্রমবাজারের পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে আরো বিভিন্ন বিষয় রয়েছে। সেগুলোর দিকেও আমাদের খেয়াল রাখতে হয়। বাণিজ্য, শিক্ষাখাতসহ বিভিন্ন বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত।”
হাইকমিশনার মঞ্জুররুল করিম খান বিদেশি কর্মীদের জন্য বীমাসহ মালয়েশিয়া সরকারের নেওয়া সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগগুলোর সাথে বাংলাদেশি কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
হাইকমিশনার মঞ্জুররুল করিম খান বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার নবগঠিত কার্যকরী কমিটিকে শুভ কামনা জানিয়ে বলেন, ” মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সাথে দেশের মানুষের সেতুবন্ধনকারী হিসেবে যেমন কাজ করেন, তেমনি প্রবাসীদের সাথে দূতাবাসেরও সেতু বন্ধনে কাজ করছেন। আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের সাংবাদিকতা চর্চায় আরো উৎকর্ষতা আসুক সেই কামনা করি। “
মতবিনিময়কালে হাইকমিশনারের সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী ও প্রথম সচিব(প্রেস) মো: তরিকুল ইসলাম। সাংবাদিক প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, মোহাম্মদ আরিফুজ্জামান ও দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি।
পড়ুন : সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
সা/


