বিজ্ঞাপন

অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা আসালুইয়ের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।

বিজ্ঞাপন

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘অনুপ্রবেশকারী ড্রোনটি’ প্রথমে শনাক্ত করা হয় এবং পরে আইআরজিসি নৌবাহিনীর পরিচালিত আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় সেটি ধ্বংস করা হয়।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের আকাশসীমার মধ্যে, পারস্য উপসাগর উপকূলের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র আসালুইয়ের ওপর ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করে, “এই সফল অভিযান আবারও প্রমাণ করেছে যে, দেশের আকাশসীমাকে যেকোনো আগ্রাসন বা অনুপ্রবেশ থেকে রক্ষা করতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত এবং কার্যকর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।”

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পড়ুন : সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন