বিজ্ঞাপন

১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য দেশের কয়েকটি এলাকায় শনিবার (১৮ জুলাই) মেইন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, আমিরগঞ্জ, রায়পুরা ও নরসিংদী এলাকায় তিতাসের ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে তৈরি হওয়া লিকেজের জরুরি মেরামত কাজ করা হবে।

এ কারণে আশুগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত গ্যাস সরবরাহ শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

পড়ুন: বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে পাশে চায় চীন: মির্জা ফখরুল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন