নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে এই অঞ্চলের একটি অন্যতম মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন রাশিদুল ইসলাম। শনিবার (১৮ জুলাই) সকালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
রাশিদুল ইসলাম বলেন, “নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়কে এই অঞ্চলের একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করব।”
সভায় উপস্থিত বক্তারা জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে রাশিদুল ইসলামের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরাও এই লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় দ্রুতই এ অঞ্চলের একটি শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করবে।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম ভুইয়াসহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ নোয়াগাঁও ও এর আশেপাশের নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ।
পড়ুন : রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন: চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন


