বিজ্ঞাপন

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন: চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলেনা খাতুন নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আলাউদ্দিন আলোকে সভাপতি এবং চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী এরাদত উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অপরদিকে, নোয়াখালী জেলা রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটিতে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আহসান উল্লাকে সভাপতি, চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক, একই অফিসের মোহরার গিয়াস উদ্দিন দুলালকে সাংগঠনিক সম্পাদক এবং জেলা রেকর্ডরুমের সহকারী রেকর্ড কিপার মো. নুরুল আমিনকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ, বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বায়োজিদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, জেলা বিএনপির সদস্য আবু নাসের, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আগে ইয়ামালের প্রশংসায় মেসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন