বিজ্ঞাপন

দিনাজপুরে এলআইসি বীমা কর্তৃক মৃত্যু দাবীর চেক হস্তান্তর

“জীবন বীমা হলো মেঘাচ্ছন্য আকাশে রংধনুর মত”- এই স্লোগানকে সামনে রেখে ১৮ জুলাই শনিবার গণেশতলা রায় সাহেব বাড়িস্থ লোকনাথ মন্দির প্রাঙ্গণে “খুকুমনি সরকার” এর মৃতুতে বীমা প্রতিষ্ঠান এলআইসি দিনাজপুর অফিস এর আয়োজনে মৃত্যুর দাবীতে ৩ লাখ ৫৩ হাজার ৩০০ টাকার চেক তার স্বামী নারায়ন অধিকারীর নিকট হস্তান্তর করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এলআইসি অফিস এর ব্রাঞ্চ ম্যানেজার বাচ্চু কুমার কুন্ডু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, আর্দশ মহাবিদ্যালয়ের ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, হলিল্যান্ড কলেজের প্রভাষক মোঃ একরামুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, সমাজসেবক বিধান চক্রবর্তী বাসু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুজয় কুমার বসু।

বক্তারা বলেন, বীমা ভবিষ্যৎ সঞ্চয়ের চাবিকাঠি ও অবসর জীবনে বিপদের পরম বন্ধু। র্দুদিনে সকলেই আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আপনার জমাকৃত বীমার টাকাই একদিন আপনার পরিবারের বেঁচে থাকার প্রেরণা দিবে। তাই প্রতিটি মানুষকে সময় থাকতে বীমা করা উচিত। একটি এল আইসি বীমা পলেসি আপনার পরিবারকে স্বাবলম্বি করতে নতুন পথ রচনা করতে পারে। আসুন বীমা করুন, অপরকে বীমা করার জন্য উৎসাহিত করুন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রহ্মপুত্রের ভাঙন রোধে চিলমারী রক্ষার দাবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন