যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতী গঠন করার জন্য কাজ করছেন। বর্তমান প্রজম্মের ডিভাইসের প্রতি আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আমরা খেলাধূলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করার জন্য কাজ করছি। মাদক মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, চলতি অর্থবছরে প্রত্যকটি ইউনিয়নে একটি খেলার মাঠ এবং দেশের ১০টি জেলায় পর্যায়ক্রমে ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। নারায়ণগঞ্জে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ স্থাপনের ইচ্ছা রয়েছে। সেখানে ফুটবল, ক্রিকেট ছাড়াও আর্চারি, শুটিং, সুইমিংসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আধুনিক সুবিধা থাকবে। বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া (অনুধর্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী ও বন্ধন কোচিং সেন্টারের মধ্যে ট্রাইবেকার
এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নাসিক প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বৃক্ষ রোপন অভিযানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি


