বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সাবেক সাংসদ মরহুম মির্জা মুরাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জে বর্ষীয়ান রাজনীতিবিদ, গণমানুষের নেতা, সাবেক সাংসদ মরহুম মির্জা মুরাদুজ্জামানের ৩১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ মালশাপাড়া পৌর কবরস্থান ঈদগাহ মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ। উক্ত সভায় উপস্থিত ছিলেন মরহুম মুরাদুজ্জামানের জৈষ্ঠ্যপুত্র ও জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ কামরুজ্জামান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হেলাল আহমেদ, জেলা বাসদের আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ নব কুমার কর্মকর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, মরহুম মির্জা মুরাদুজ্জামান ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একান্ত ঘনিষ্ট সহচর। তিনি তার কর্ম আর সততার দ্বারা আজও সিরাজগঞ্জের আপামর জনতার হৃদয়ে অমলিন হয়ে আছেন। বক্তারা মরহুম মির্জা মুরাদুজ্জামানের রাজনৈতিক জিবনের বিভিন্ন স্মৃতিচারন করেন।

মির্জা মুরাদুজ্জামানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, কুরআন খানি, মিলাদ মাহফিল, এতিম ছাত্রদের মাঝে কুরআন বিতরণসহ মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : এক হাতে বই, অন্য হাতে বাদামের ঝুড়ি; ছোট্ট মাহিমের কাঁধে সংসারের ভার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন