বিজ্ঞাপন

গাংনীতে মটমুড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ৫ নম্বর মটমুড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে সাবেক এমপি আমজাদ হোসেনে রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয়।

মটমুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহিবুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন এক নম্বর ওয়ার্ডের ইনজামামুল হক মিলন, মোস্তাক হোসেন, ২ নম্বর ওয়ার্ডের রাশেদ কবির, আসলাম উদ্দিন, ৩ ওয়ার্ড রোকুনুজ্জামান বাচ্চু, জাহিদুল ইসলাম পাপ্পুসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এসময় মটমুড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে শুধু মটমুড়া ইউনিয়ন নয় সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করবে বিএনপি। তাই আপনারা নিজ নিজ এলাকার বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সকলের কাছে যান। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে মজবুত করে রাখেন, আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশ গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন