বিজ্ঞাপন

ঈদগাঁহ ও গোরস্থান নির্মাণ কাজের অনিয়মের প্রতিবাদ করেছে স্থানীয়রা

রাজশাহীর চারঘাটে ঈদগাহ ও গোরস্থান নির্মাণ কাজের অনিয়মের প্রতিবাদ করেছে স্থানীয়রা। পৌরসভার বরাদ্দকৃত সকল কাজের অনিয়ম রয়েছে বলে অভিযোগ তুলেছে সচেতন মহল। রাজশাহীর চারঘাট পৌরসভার প্রকৌশলী ও প্রশাসকের তদারকি না থাকায় নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্যার্দাস।

বিজ্ঞাপন

চারঘাট পৌরসভার তথ্যমতে, গত ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারী কয়েকটি কাজের ১ কোটি ৫২ লক্ষ ৪৪ হাজর ২০৬ টাকার কাজের অনুমোদন দেয় চারঘাট পৌরসভা। তবে নির্মাণ কাজটি শেষ করতে পারেনি ওই ঠিকাদার প্রতিষ্ঠান। নতুন করে গত ২১ জুন থেকে পূনরাই শুরু হয় ১৩৭ মিটার ঈদগাহ ও গোরস্থান উন্নয়ণ নির্মাণ কাজ। যার ব্যয় ধরা হয়েছে ৪৬ লক্ষ টাকা।

সোমবার সকালে পৌরসভার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি, সম্পদাকসহ সদস্যরা নির্মাণের কাজের অনিয়ম দেখে জোড়াল প্রতিবাদ জানিয়ে সবায় একত্রিত হয়। ওই সময় তারা চারঘাট পৌরসভার প্রকৌশলী ও প্রশাসকের অবেহেলার জন্য চলমান সকল নির্মাণ কাজে দূর্নীতি হচ্ছে বলে তারা দাবি করেছেন।

উপজেলার মুক্তারপুর ঈদগাহ ও গোরস্থান কমিটির সাধারন সম্পাদক আব্দুস ছালাম, সভাপতি জেকরিয়া হোসেন বলেন, গত ৩ বছরের কাজ আজ পর্যন্ত শেষ করতে পারেনি ওই ঠিকাদার প্রতিষ্ঠান। নিম্ন মানের উপরকণ ও ওর্য়াকস সিডিউলের অনুয়ায়ী কাজ করছে না ঠিকাদার প্রতিষ্ঠান। এই কাজ ঠিকাদার করলেও অদৃশ্য নেতৃত্ব দিচ্ছে দলিয় নেতারা এবং অনিয়মে মদদ দিচ্ছে পৌর প্রশাসক ও প্রকৌশলী। বর্তমান প্রশাসক ও প্রকৌশলী চলমান কোন কাজে তারা পরিদর্শন করছে না। যার কারনে পরিস্কার বুঝা যাচ্ছে তারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে।

চারঘাট পৌরসভা প্রকৌশলী মজিবর রহমান বলেন, ঈদগাহ ও গোরস্থান উন্নয়ন কাজের অনিয়মের অভিযোগ পেয়েছেন। সরজমিনে গিয়ে তদন্ত করা হবে। কাজের মান উন্নয়নে কোন ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন