যুদ্ধক্ষেত্রে ইরান যখন ‘সুবিধাজনক অবস্থানে’ বা অনুকূল পরিস্থিতিতে পৌঁছাবে, তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার মতে, সামরিক ও কৌশলগতভাবে শক্ত অবস্থান নিশ্চিত হওয়ার পরই আলোচনায় বসার উপযুক্ত সময় আসে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি।
তিনি বলেন, সংকট মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— কখন যুদ্ধ শেষ করতে হবে এবং কখন আলোচনা শুরু করা উচিত, সেই সঠিক সময় নির্ধারণ করা।
আরাগচি বলেন, “যুদ্ধের সমাপ্তি হতে পারে দুটি উপায়ে—পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার সঠিক সময় তখনই আসে, যখন সামরিক ও কৌশলগতভাবে নির্ভরযোগ্য সাফল্য অর্জিত হয়।”
তিনি আরও বলেন, “জনগণের জীবন এবং পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যায় না। সব সিদ্ধান্তই নির্ভুল ও পূর্ণাঙ্গ হিসাব-নিকাশের ভিত্তিতে নিতে হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ চালিয়ে গেলে লাভ বাড়বে, নাকি মানুষের প্রাণহানি ও দেশের জন্য আরও বড় ক্ষতি হবে—রাজনীতিকদের সবসময় সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, “কিছু ক্ষয়ক্ষতি হলেও এই যুদ্ধে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি এবং রাষ্ট্রব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করেছি।”
পড়ুন: রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ফের গ্রেপ্তার
আর/


