বিজ্ঞাপন

জেলা পরিষদ প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির শুভেচ্ছা

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মাহবুবুর রহমান শামীম বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিভাগে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তাঁর দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন ও মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম ও আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. হোসেন নয়ন, বিএনপি নেতা আলহাজ ইসমাইল হোসেন, জাহেদুল হক, মুজিবুর রহমান, শরীফ উদ্দীন চৌধুরী, মিজানুর রহমান, শওকত হোসেন বাহাদুর খাদেমী, আবছার উদ্দীন, মিসকাত আহমেদ, কাওসার আহমেদ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, এরশাদুল আলম, পৌরসভা যুবদল নেতা আক্তারুজ্জামান বাবলু, উপজেলা যুবদল নেতা সেকান্দর হোসেন নয়ন ও মোহাম্মদ রাশেদ, স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দীন আজান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল কবির সোহেল, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল, পৌরসভা ছাত্রদল নেতা তৌহিদুল আলমসহ পটিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৯ জুলাই মাহবুবুর রহমান শামীমকে জেলা পরিষদের প্রশাসক করে স্থানীয় সরকার মন্ত্রনালয় একটি প্রজ্ঞাপণ জারি করে।

পড়ুন : স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন