নারায়ণগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ১০ মিনিট পর্যন্ত রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ইসমাইলের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১০০ গ্রাম।

গ্রেপ্তার ইসমাইল হোসেন রূপগঞ্জের দড়িকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল লতিফ এবং মায়ের নাম আছিয়া বেগম।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন : পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন