নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২১টি পরিবারের মধ্যে ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করেছে প্রশাসন। এর মধ্যে নিহত ১১ জনের পরিবার এবং আহত ১০ জনের পরিবার রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, পুলিশ সুপারের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পুরো পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পরিবহন মালিক, শ্রমিক ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান।

পড়ুন : পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন