বিজ্ঞাপন

দিনাজপুরে পূবালী ব্যাংক পুলহাট শাখার ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে আবারও ৩ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন।

বিজ্ঞাপন

২০ জুলাই সোমবার ২০২৬ পূবালী ব্যাংক পিএলসি পুলহাট শাখার আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনকে প্রান্তিক মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম, মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশকে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে দারুণ ভূমিকা রাখবে। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি বলেন, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে দারুণ ভূমিকা রাখবে। বিশেষ করে কৃষিনির্ভর এই অঞ্চলে ক্যাশলেস লেনদেন ছড়িয়ে দিতে পারলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। পকেটে টাকা না রেখেও শুধু একটি কিউআর কোড বা অ্যাপ ব্যবহার করে সব ধরনের কেনাকাটা ও লেনদেন করা সম্ভব। এতে যেমন সময় বাঁচবে, তেমনি টাকা হারানোর বা চুরির ঝুঁকি থাকবে না। আমি সকলকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক এবং নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ৩ দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনের সুবিধাগুলো হাতে-কলমে শিখিয়ে দেব। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি মানুষ যেন ব্যাংকিং অ্যাপ এবং ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে ওঠেন। স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস সোসাইটির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর পুবালী ব্যাংক। এই ৩ দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভেশন এবং ডিজিটাল লেনদেনের যাবতীয় সুবিধা নিশ্চিত করব। আমরা চাই প্রতিটি দোকানে, প্রতিটি বাজারে ক্যাশলেস ছোঁয়া লাগুক।

এ সময় আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পুলহাট শাখার ম্যানেজার মোঃ জিয়াউল হক, দিনাজপুর জেলা খাদ্য শস্য আড়ৎদার মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু প্রমুখ।

৩ দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ডিজিটাল লেনদেনের এই জোয়ার অর্থনৈতিক কর্মকান্ডকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আয়োজকেরা আশা ব্যক্ত করেন।

পড়ুন : স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন