সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রথখোলা মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা দেশে যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মাজিরুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান অশ্রু, সহ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন, আহসানুর মুবাশ্বির মারুফ, সহ-বনবিষয়ক সম্পাদক অপূর্ব হাসান নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেব সাদিকিন বাপ্পী, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফসার উদ্দিন লিটন, সহ-সভাপতি শাখীর আহমেদ এবং যুবদলের সদস্য মহরম আলী ও মাহাদী হাসান শিবলুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাত হাজার পিস ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি


