শারীরিক অসুস্থ্যতার জন্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম শাহজাহান চৌধুরী আজিজুল।
গতকাল সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি চাঁদগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজের সাবেক অধ্যক্ষ/প্রধান শিক্ষক ছিলাম। গত ৩১ মে এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করি। আমি দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলাম। শারীরিক অসুস্থ্যতার জন্য আজ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে আমার কোন প্রকার সাংগঠনিক কার্যকলাপ, কোন রাজনৈতিক সম্পর্ক, দলীয়, কর্মসূচীর সাথে কোন সম্পৃক্ততা নাই মর্মে ঘোষণা পূর্বক ১নং চেহেলগাজী ইউনিয়নের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।
পড়ুন : রাজধানীর মিরপুরে আতশবাজি বিস্ফোরণে দগ্ধ ৪
সা/


