বিজ্ঞাপন

সরকারের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে শ্রমিকদলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান এমপি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা শ্রমিকদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম নগরে সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিকদলের নেতারা। এ সময় সরোয়ার আলমগীর শ্রমিকদলের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন-প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের উন্নয়ন কাজ তরান্বিত করতে নবগঠিত শ্রমীকদলের নেতৃবৃন্দরা অগ্রনী ভূমিকা পালন করবে এবং শ্রমিকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন। এছাড়া ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. হানজালা, সাধারণ সম্পাদক মোহাম্মদ দৌলত মিয়া, ফটিকছড়ি পৌরসভা শ্রমিকদলের সভাপতি আহমদ রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফোরকান, নাজিরহাট পৌরসভা শ্রমিকদলের সভাপতি মো. ওসমান, সাধারণ সম্পাদক মো. ইকবালসহ তিন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি রেজাউল হাসান রকিব ভুঁইয়া ও সফিউল আলম, কোষাধ্যক্ষ মাহাবুল আলম, দপ্তর সম্পাদক মো. সুমন, সদস্য মো. সাইফুল ইসলাম, নাজিরহাট পৌরসভা শ্রমিকদলের সহ-সভাপতি মো. ইউনুছ, যুগ্ম সম্পাদক ওসমান, অর্থ সম্পাদক মো. নাছির, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ইদ্রিছ তালুকদার, সমশু মাঝীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা শ্রমিকদলের নতুন কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদল সভাপতি-সম্পাদক।

পড়ুন : স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন