দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে বুধবার (২২ জুলাই) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের অগ্রগতি, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
অফিস আদেশে বলা হয়েছে, দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন: দেশে ফিরেছেন বাংলার জয়যাত্রার নাবিকেরা
আর/


