কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর ভাঙন থেকে বসতভিটা ও কৃষিজমি রক্ষায় জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে (পদ্মা নদীতে) এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল গফুর।
পরে সংসদ সদস্য কাজের গুণগত মান নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন এবং ভাঙনকবলিত মানুষের স্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এসময় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ ফয়জুল্লাহপুর গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বাপাউবো ভেড়ামারার উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আল আমীন জানান, ভেড়ামারা উপজেলায় অনেক এলাকা পদ্মা নদীর ভাঙনপ্রবণ। জরুরী ভিত্তিতে ফয়জুল্লাহপুর গ্রামের তীরবর্তি ৪০মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হবে। এই কাজে সরকার ৪০লাখ টাকা বরাদ্ধ করেছে। তিনি আরো বলেন, ভাঙ্গনরোধে প্রায় ৬ হাজার জিও ব্যাগ এবং ২৩৫টি জিও টিউব ফেলা হবে।
পড়ুন : হাবের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
সা/


