“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। বনভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এই বৃক্ষমেলা চলাকালে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পড়ুন : ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর
সা/


