বিজ্ঞাপন

সুনামগঞ্জ সীমান্তে কুঁড়েঘর নির্মাণ করে আত্মগোপনে ১১ মামলার পলাতক আসামি দেলোয়ার গ্রেপ্তার

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১১টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার দেলোয়ার হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম (রফু)-এর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মামলায় পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) তানজির আহমেদ, এএসআই (নিরস্ত্র) আশরাফ খাঁন, এএসআই (নিরস্ত্র) আবু নাঈম ও এএসআই (নিরস্ত্র) মো. আমির হোসেন সিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, দেলোয়ার হোসেন দোয়ারাবাজার থানার ১১টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা ৬টি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে।

‎পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে দেলোয়ার হোসেন আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় একটি কুঁড়েঘর নির্মাণ করে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর পরিকল্পিতভাবে ছদ্মবেশে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

‎গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দেলোয়ার হোসেনকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন:ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ ৬ মাদক মামলার আসামি বাবু গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন