বিজ্ঞাপন

রূপগঞ্জে নাশকতার পরিকল্পনাকালে যুবলীগ নেতা বাবুল গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকর্মী নিয়ে নাশকতার পরিকল্পনাকালে গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মাদক ও ছাত্র জনতার আন্দোলনে হামলা ও নাশতার অভিযোগ রয়েছে।

রূপগঞ্জ থানার উপ সহকারী পরিদর্শক ও পূর্বাচল বাণিজ্যমেলা ক্যাম্প ইনচার্জ ফরহাদ হোসেন জানান, নাশকতা পরিকল্পনাকালে দাউদপুর ইউনিয়ন যুবলীগ নেতা বাবুল মিয়াকে গ্রেফতার করে থানা হেফাজতে পাঠিয়েছি। তার বিরুদ্ধে বিগত সময়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে জান ও মালের ক্ষতির চেষ্টার অভিযোগ রয়েছে। এরআগে তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন একটি সূত্র। আমরা তদন্ত করে অস্ত্র থাকলে তা উদ্ধারের চেষ্টা করবো৷ তাছাড়া এলাকায় মাদক কারবারে জড়িত থাকারও অভিযোগ পাওয়া গেছে । তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

এরআগে যুবলীগ নেতা বাবুল মিয়াকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা হেফাজতে নিলে দাউদপুর ইউনিয়ন যুবদল নেতা শাহিন আকন্দ তাকে ছাড়াতে তদবীর করলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ সময় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা রুজু করে এএইচএম সালাহউদ্দিন আটককৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করতে নির্দেশ দেন। এ বিষয়ে শাহীন আকন্দের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃত বাবুল মিয়া আমার চাচা হয়। তাকে ছাড়াতে গিয়েছি,প্রতিবেশী চাচা হিসেবে। বাকি বিষয়ে আমার বক্তব্য নাই।

বিজ্ঞাপন

পড়ুন : ১৫ বছর পর দখলমুক্ত হচ্ছে পেকুয়ার রঙিখাল, স্বস্তিতে ১০ হাজার মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন