বিজ্ঞাপন

সরকার ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি : নাহিদ ইসলাম

যে সরকার ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না সেই সরকার দেশের কি পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

তিনি বলেন, রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। একজন যোগ্য অভিভাবক সুলভ ব্যক্তিকে দেশের মানুষ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা ও সদর উপজেলার যৌথ উদ্যোগে গণজাগরণ পদযাত্রা শেষে শহরের ফৌজদারি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকার অবৈধ সরকার হবে। সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা সদস্য সচিব ডাঃ মোশাররফ হোসেন।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতা-কর্মীসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : ১৫ বছর পর দখলমুক্ত হচ্ছে পেকুয়ার রঙিখাল, স্বস্তিতে ১০ হাজার মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন