বিজ্ঞাপন

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভোলা জেলার কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের কারণে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বোরহানউদ্দিন জাতীয় গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

পড়ুন: আজ থেকে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন