ভেদরগঞ্জে ট্রলার বোঝাই ৫ মণ মা ইলিশ জব্দ

মা-ইলিশ রক্ষায় শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথ অভিযানে ২০০ কেজি মা ইলিশ ও ২০ কেজি পাংকাশ মাছ জব্দ করা হয়েছে। এসব মাছ স্থানীয়দের উপস্থিতিতে ৮ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মেঘনা নদী এলাকায় বাংলাদেশ নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ নেতৃত্বে রাতভর যৌথ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা , সিনিয়র ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ আল ইমরান,নরসিংহপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) সোহাগ রানার নেতৃত্বে যৌথ অভিযানটি পরিচালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান জানান, মা-ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন বুধবার সকাল ৬টার দিকে কোদালপুর ইউনিয়নের খেজুরতলার উল্টো পাশে মেঘনা শাখা নদী পারে একপর্যায়ে জেলেরা নৌকা ফেলে পাড়ে উঠে পালিয়ে যায়। পরে আমরা মাছ জব্দ করি।

তিনি জানান, আগামীতেও চলবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন