বিজ্ঞাপন

আবারও লঘুচাপের আশঙ্কা, সাগরে চলাচলে সতর্কতা

সম্ভাব্য একটি লঘুচাপের প্রভাবে আগামী ২৬ থেকে ২৯ জুলাই উত্তর বঙ্গোপসাগরের আবহাওয়া উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জুলাই) সংস্থাটির ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, এ সময় সাগর উত্তাল থাকার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের অনেক এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানভেদে বাতাসের বেগ সাময়িকভাবে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এর প্রভাবে গভীর সাগরে মাছ ধরার নৌকা, ট্রলার এবং অন্যান্য ছোট জলযানের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এ সময় অপ্রয়োজনীয়ভাবে গভীর সাগরে যাত্রা এড়িয়ে চলার এবং সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, সিস্টেমটির গতিপ্রকৃতি ও শক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেটে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পড়ুন: থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন