বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। তিনি আজ শুক্রবার দুপুর ১২:১৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত রোববার (১৯ জুলাই) চিকিৎসা নেয়ার উদ্দেশে ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২৬ জুলাই) তার দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে শুক্রবারই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পড়ুন : বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
সা/


