বিজ্ঞাপন

জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বকর ও সম্পাদক শামীম কাদির

জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) ২৯ ভোট পেয়ে সভাপতি পদে আববকর সিদ্দিক এবং ৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে শামীম কাদির নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে আবুবকর সিদ্দিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশরেকুল আলম ১৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শামীম কাদিরের প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন ১৬ ভোট পান।

আর সহ-সভাপতি পদে সোহেল আহমেদ লিও (২৪ ভোট) ও তানভিরুল ইসলাম রিগান (২২ ভোট) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আবু মুসা (২১ ভোট), কোষাধ্যক্ষ পদে ইসমাইল হোসেন (৩৫ ভোট), লাইব্রেরী সম্পাদক পদে জাহিদুল ইসলাম (২৬ ভোট), দপ্তর সম্পাদক পদে মিলন রায়হান (২৬ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়ান্নাফ হোসেন শিমুল (৩০ ভোট) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র (২৬ ভোট) নির্বাচিত হয়েছেন।

এদিকে, কার্যকারী সদস্য পদে আতাউর রহমান (৩১ ভোট), পুলক সরকার (২৮ ভোট) ও রুহুল আমিন (২৮ ভোট) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার এডভোকেট আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

পড়ুন:কুষ্টিয়া ভেড়ামারায় সাবেক পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলের উপর সন্ত্রাসী হামলা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন