বিজ্ঞাপন

কিশোরগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি ও কৃষকের উন্নয়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষক দলের উদ্যোগে এ মানবিক ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব উবায়দুল্লাহ উবায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, কৃষক আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তাদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতের সার্বিক সম্প্রসারণে সরকার ও সমাজকে এক হয়ে কাজ করতে হবে। বক্তব্য শেষে তিনি উপস্থিত কৃষকদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

এসময় বক্তব্যে জেলা কৃষক দলের সদস্য সচিব উবায়দুল্লাহ উবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমরা কৃষকদের শুধু কৃষি উৎপাদনে নয়, পরিবেশ রক্ষায়ও সচেতন ও উৎসাহিত করতে চাই।

আলোচনা সভা শেষে জেলা বিএনপি, কৃষক দল এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে কৃষকদের হাতে চারা উপহার দেওয়া হয়। সবুজ বাংলাদেশ গড়া ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষক দলের এই প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ স্থানীয় সর্বস্তরের মানুষের মন জয় করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, থানায় মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন