বিজ্ঞাপন

মাগুরায় গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

“সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ লাইনস প্রাঙ্গণে জেলা পুলিশ ও গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রীনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, থানায় মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন