ঢাকায় প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে মারা যান তিনি। নিহত কাওসার হোসেন (২২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
শনিবার বিকালে সিরাজগঞ্জ কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি হত্যা মামলার আসামী হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কাওসার হোসেন কারাগারে আসেন। অসুস্থতার কারনে ২০২৬ সালের ১৫ জুলাই তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে একই দিন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকায় প্রিজন হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।
তিনি আরও বলেন, প্রিজন হাসপাতাল থেকে নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সেখান থেকেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক ডা: গোলাম রাব্বি খান বলেন, দীর্ঘ মেয়াদি জরের কারনে কাওসার হোসেনের মাথার ব্রেনে ইনফেকশন ধরা পড়েছিল। যে কারনে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

