বিজ্ঞাপন

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ৬ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

সিরাজগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে কাজিপুর উপজেলা বিএনপির এক সাবেক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষর করা পৃথক দুটি চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

রোববার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে তানভীর মাহমুদ পলাশ বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে জেলা বিএনপি সরাসরি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে না। এ কারণে সংশ্লিষ্ট সংগঠনের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির একটি চিঠিতে জানানো হয়, সম্প্রতি কাজিপুর উপজেলায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু রশীদ রানা, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য একটি চিঠিতে বলা হয়, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্থগিত করা হয়েছিল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তবে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বাবলুর ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: মিসাইলের মজুত শেষ হওয়ার শঙ্কার ইরানে মার্কিন হামলা বন্ধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন