বিজ্ঞাপন

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পুষ্পস্তবক অর্পণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে হাফিজ উদ্দিন আহমদ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা হন।

পড়ুন: দেশের শান্তি-শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন