জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহের প্রতি রবিবার ঋদ্ধ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সবুজ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে ২৬জুলাই রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগুদাম উচ্চ বিদ্যালয়, এবং উদয়ন মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় সমূহে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সতর্কীকরণ; #CleanUp সংগঠনের সদস্যদের এবং শিক্ষক, শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রতি রবিবার #Clean Sunday কর্মসূচি পালনের নির্দেশ দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান । শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা রাখতে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। ডিসি সাইফুর রহমান বলেন পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।তাদের সুস্থতা পরিচ্ছন্নতা আগামীর সুন্দর দেশ গড়ার ভূমিকা রাখবে।
পরে তিনি বৃক্ষরোপন করে পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইমি/


