বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন অর্থবছরের রাজস্ব ও এডিপি তহবিলের অর্থ হতে ১৮টি উন্নয়ন প্রকল্পের ১৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে এসব চেক হস্তান্তর করেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

বিজ্ঞাপন

জানা গেছে, কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে গোরস্থান, ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার গৃহীত বিভিন্ন প্রকল্পের বিলের প্রথম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক প্রদান করা হয়। বিভিন্ন অর্থবছরের রাজস্ব ও এডিপি তহবিলের অর্থ হতে ১৮টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মি সহ উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন