বিজ্ঞাপন

অগ্রদূত নিবেদিত প্রথম নাটক ‘স্বামীর সাথে বেঈমানি’

বাস্তবতার টানাপোড়েন, ত্যাগ ও ভালোবাসার শক্তির গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘স্বামীর সাথে বেঈমানি’। সংবাদমাধ্যম ‘অগ্রদূত’ (agradut.net) নিবেদিত, ‘৯০ মিনিটস ফিল্ম’ প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাকিল হোসেন। গল্প লিখেছেন আবীদ আবরার।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় জুটি মিরাজ খান ও অনন্যা ইসলাম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শেখ মাহবুব, জয়া আহমেদ, মো. সাইদুর, রহমান মাহিন, স্মৃতি আক্তার ও শাহজাহান শুভসহ অনেকে।

অভিনেতা মিরাজ খান বলেন, ‘‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।’ আর এই নাটকে দেখানো হয়েছে, বড় প্রেম যেকোনো পরিস্থিতিতে কাছে থাকার প্রত্যয়ও সৃষ্টি করে।’’

অভিনেত্রী অনন্যা ইসলাম বলেন, ‘যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ, ধনী-দরিদ্রের বৈষম্য আর ভালোবাসার শক্তি– সব নিয়ে এটি এক পূর্ণাঙ্গ নাটক।’

পরিচালক শাকিল হোসেন বলেন, ‘ত্যাগ, স্বার্থহীন ভালোবাসা ও সম্পর্কের কঠিন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই নাটকে বেশ কিছু ইতিবাচক বার্তা উঠে এসেছে।’

নাটকটি নির্মাণে সহযোগী হিসেবে ছিল ‘প্র্যাঙ্ক কিং প্রডাকশন’। চিত্রগ্রহণ করেছেন সুমন ওয়াহিদ। ফিনিশিং এডিটর ও সাউন্ড ডিজাইনে ছিলেন মাহবুব হোসেন। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ফাইয়াজ রাফি। এডিটিংয়ে ছিলেন মো. হাসিব ও মুহাম্মদ আরাফাত। রঙ বিন্যাস করেছেন ইমন শরীফ।

সহকারী পরিচালক ছিলেন তানজিল রহমান আশিক, লাইন প্রোডিউসার শাহনেওয়াজ ফয়সাল, ফটোগ্রাফিতে ছিলেন নূর নবী, মেকআপ আর্টিস্ট মেঘ শাকিল, আলোক বিন্যাস করেছেন শাকিল আহমেদ। নাটকের পাবলিসিটি ডিজাইন করেছেন মুহাম্মদ মুন্না।

বিজ্ঞাপন

পড়ুন : মা হয়েছেন গায়িকা অংকন ইয়াসমিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন