বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫১৬ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেপ্তার কার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারি বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৯৬ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫১ জন, গোয়েন্দা বিভাগ ১২ জন, সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬ টি মোবাইলফোন, ২ টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

পড়ুন : ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন