বিজ্ঞাপন

মৃত্যুবরণকারী ১২ শ্রমিকের পরিবারের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ

চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-১৯৪৯)-এর উদ্যোগে মৃত্যুবরণকারী ১২ জন সদস্য শ্রমিকের অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় নগরের ১ নম্বর জেটি গেইটস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি মো. শফির সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ফারুক।

অনুষ্ঠানে মৃত্যুবরণকারী ১২ জন সদস্য শ্রমিকের পরিবারের প্রত্যেককে ৬০ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান (শিমুল বিশ্বাস)।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান বক্স (দুদু) এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর), চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খাঁন, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াছিন, কোষাধ্যক্ষ মো. লিয়াকত আলী বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু এবং প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৃত্যুবরণকারী সদস্য শ্রমিকদের পরিবারের সদস্যবৃন্দ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শ্রমিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নিয়মিতভাবে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, একজন শ্রমিকের মৃত্যুতে তার পরিবার যাতে সম্পূর্ণ অসহায় হয়ে না পড়ে, সে লক্ষ্যেই সংগঠনের কল্যাণ তহবিল থেকে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ভিশন সেন্টারের উদ্বোধন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন